ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ
:
01 মার্চ03 2026, 10:56 দুপুর
সংগৃহীত ছবি
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার বর্বরোচিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শহরটির গভর্নর এ ঘটনায় আজ রবিবার (১ মার্চ) এক দিনের শোক ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।
এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে, তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরো প্রায় ১০০ জন আহত হয়েছে।

মন্তব্য করুন