ঢাকা–১৬ আসনে মাঠ পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলো জামায়াতের কর্মীরা
ঢাকা–১৬ আসনে মাঠ পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলো জামায়াতের কর্মীরা
ঢাকা–১৬ আসনের ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত একটি বড় জনসমাগমের পর মাঠ পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরদিন সকালে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো মাঠ পরিচ্ছন্ন করে স্থানীয়দের কাছে প্রশংসিত হন তারা।
গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতির কারণে মাঠটি সাময়িকভাবে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি মাথায় রেখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩০ জানুয়ারি সকালে জামায়াতের নেতাকর্মীরা মাঠে নেমে সম্পূর্ণ এলাকাটি পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে মাঠটি আগের মতো ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এতে স্থানীয় বাসিন্দা ও মাঠে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেন। তারা এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, উক্ত কর্মসূচি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা–১৬ আসনের পরিচালক জনাব মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনায় ছিলেন আসন সদস্য-সচিব আশরাফুল আলম। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাঠ পরিষ্কার ও জনস্বার্থে দায়িত্বশীল আচরণের এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন