ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হি/জ/বু/ল্লা/হর
ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সংগঠনটি একঝাঁক ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালায়।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১৫৪ জন আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে ৩১ জন নিহত ও ১৪৯ জন আহতের কথা উল্লেখ ছিল।
লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

মন্তব্য করুন