নেতানিয়াহুকে ‘হত্যা’র বিষয়ে যা জানাল তার কার্যালয়
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়।
শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এ বিষয়ে জানতে চান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না— এমন প্রশ্নের জবাবে দপ্তরটি জানায়, এসব খবর সম্পূর্ণ মিথ্যা এবং প্রধানমন্ত্রী ভালো আছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।
ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা।

মন্তব্য করুন