পাঁচ ঝুঁকিতে অর্থনীতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
পাঁচ ঝুঁকিতে অর্থনীতি

দেশের অর্থনীতি বর্তমানে একাধিক বড় ঝুঁকির মুখে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, শুল্ক ও বিনিয়োগে কড়াকড়ির কারণে রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি ও ঋণের বাড়তি চাপ, যা সামগ্রিক অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মূল্যায়নে চলতি বছরে বাংলাদেশের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভূ-অর্থনৈতিক বিরোধ। এসব ঝুঁকির প্রভাব পড়ছে রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান ও বিনিয়োগে। রপ্তানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক-অর্থনৈতিক টানাপোড়েন, যুদ্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ও সাপ্লাই চেইনের পরিবর্তন দেশের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে। সময়মতো ঝুঁকি চিহ্নিত করে সুশাসন জোরদার, অর্থনৈতিক সংস্কার ও বৈদেশিক সম্পর্কের ভারসাম্য রক্ষা না করা হলে ভবিষ্যতে চ্যালেঞ্জ আরও গভীর হবে।