সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদের মনোনয়ন চূড়ান্ত হতে পারে, যা বৃহস্পতিবার শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।


জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে এবং এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হবে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম সরকারি দলের সব এমপিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।


বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদে আলোচনায় রয়েছেন আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ওসমান ফারুক, জয়নুল আবদিন ফারুক, মাহবুব উদ্দিন, জয়নুল আবেদীন, বরকতউল্লা বুলু ও আন্দালিব রহমান পার্থ।


ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও জামায়াতে ইসলামী এখনো সাড়া দেয়নি। পরে আলোচনার ভিত্তিতে তারা এ পদ গ্রহণ করতে পারে। জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, ব্যারিস্টার মাহবুব সালেহী ও মাসুদ সাঈদী।