গতি ১৫০-এর ওপরে রেখো—নাহিদ রানাকে ওয়াকার ইউনুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ :
গতি ১৫০-এর ওপরে রেখো—নাহিদ রানাকে ওয়াকার ইউনুস

রংপুর রাইডার্সের তরুণ পেসার নাহিদ রানা কথার চেয়ে বলেই বেশি কথা বলেন। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিধ্বংসী বোলিংয়ে ১১ রানে ৩ উইকেট নিয়ে সেটার প্রমাণ দেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও ছিলেন স্বল্পভাষী নাহিদ, তার একমাত্র লক্ষ্য ছিল দলের জয়ে অবদান রাখা। ব্যক্তিগত প্রশংসার চেয়ে পারফরম্যান্সই তার কাছে মুখ্য। সংবাদ সম্মেলন শেষে তার জন্য অপেক্ষা করছিল বিশেষ মুহূর্ত, যখন ধারাভাষ্যকক্ষে তাকে ডেকে নেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস।