/ খেলা
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ
:
18 জানুয়ারী01 2026, 04:00 দুপুর
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের
শারমিন আক্তারের হাফ-সেঞ্চুরি ও নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্সের ওপর ভর করে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে এই জয় পায় টাইগ্রেসরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৯ রান। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শারমিন আক্তার। যুক্তরাষ্ট্রের পক্ষে পেসার মাহি মাধাভান তিনটি এবং ইসানি ভাগেলা দুটি উইকেট নেন।

মন্তব্য করুন