/ রাজনীতি
ইনকিলাব জিন্দাবাদ’—জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
22 ফেব্রুয়ারি02 2026, 12:19 দুপুর
বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান — যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির — তার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন,
‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে সোয়া এক লাখের বেশি রিয়েক্ট পড়ে। এছাড়া দুই হাজারের বেশি শেয়ার এবং প্রায় ১৭ হাজার ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য দেখা যায়।
এর আগে মাতৃভাষার মর্যাদা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাতৃভাষার সম্মান রক্ষায় আমরা দায়বদ্ধ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মন্তব্য করুন