/ রাজনীতি
মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
08 মার্চ03 2026, 12:23 দুপুর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মির্জা আব্বাস–এর মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এ আবেদনটি করেন আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী প্রচারে দু’পক্ষের মধ্যে কথার লড়াই বেশ আলোচিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাটওয়ারীর করা মির্জা আব্বাসকে নিয়ে কয়েকটি মন্তব্য ভাইরাল হয়। তবে শেষ পর্যন্ত এ আসন থেকে জয়লাভ করেন মির্জা আব্বাস।

মন্তব্য করুন