গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
গণভোটকে 'হ্যাঁ' করতে ডাকসুর কর্মসূচি

আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দেশজুড়ে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান ভিপি সাদিক কায়েম। ‘হ্যাঁ’-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন—এই স্লোগানে জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন ও শিক্ষাপ্রতিষ্ঠান সফরের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে। ডাকসু নেতারা বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার ভারসাম্য, মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।