/ সারাদেশ
রুপনগর-পল্লবীতে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা বিতরণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
25 মে05 2026, 06:00 বিকাল
রুপনগর-পল্লবীতে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা বিতরণ নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের ১০ লাখ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই সহয়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।
এদিন জেলা প্রশাসক প্রতিনিধির উপস্থিতিতে ৫০০ পরিবারকে দুই হাজার টাকা করে মোট দশ লাখ টাক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর এই সহয়তা পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটে উঠে। এসময় গণমাধ্যমকর্মীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন