হারের ম্যাচে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে নতুন ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন রাজা। যদিও ৭২ রানে হেরে যায় জিম্বাবুয়ে, তবুও ব্যক্তিগত অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন রাজা। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান সংগ্রহ করেছেন। তার গড় ২৬.২২ এবং স্ট্রাইক রেট ১৩৬.২৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি।
এর মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে ৩০০০ বা তার বেশি রান করা ১৪তম ব্যাটার হিসেবে নাম লেখালেন তিনি। এই তালিকায় রয়েছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্জসহ আরও অনেকে।
ব্যাটের পাশাপাশি বল হাতেও সমান উজ্জ্বল রাজা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১০৪টি উইকেট।
তিনি বিশ্বের মাত্র পাঁচজন অলরাউন্ডারের একজন, যারা টি-টোয়েন্টিতে এক হাজারের বেশি রান ও একশ’র বেশি উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন। এই তালিকায় রয়েছেন শাদাব খান, মোহাম্মদ নবী, হার্দিক পান্ডিয়া এবং ভিরানদীপ সিং।

মন্তব্য করুন