নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

নিরাপত্তাজনিত কারণে মতিঝিলে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।


আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিসে আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না। এখন থেকে দলের সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে।


দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।


পাটওয়ারী আরও বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।


পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি পূর্বের অফিসস্থলে গিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির মুখোমুখি হন, তবে তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।