/ সারাদেশ
সম্প্রীতি সংসদ, পল্লবী কর্তৃক বাংলা নববর্ষ উদযাপিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
14 এপ্রিল04 2026, 07:13 বিকাল
নববর্ষ উপলক্ষে পল্লবীতে সম্প্রীতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখী আনন্দ আয়োজন ১৪৩৩”। বর্ণিল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী থানা উত্তরের আমীর মুহাঃ সাইফুল কাদের।
অনুষ্ঠানটি সম্প্রীতি সংসদের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও পল্লবী উত্তর জামায়াতের সেক্রেটারি মহিন উদ্দিন এবং প্রশিক্ষণ সম্পাদক নওশাদ আলম।
আয়োজকরা জানান, নববর্ষের এই আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন