স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
জুয়েল হাসান সাদ্দাম

স্ত্রী ও সন্তানের মৃত্যুর তিন দিন পর মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়।

একাধিক মামলায় কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় কারাগারের গেটে মাত্র পাঁচ মিনিটের জন্য তিনি তার মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ পান।

প্যারোল না পাওয়ায় অ্যাম্বুল্যান্সে করে স্ত্রী ও সন্তানের মরদেহ কারাগারের গেটে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।