ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্টে ফ্রি সিগারেট বিতরণ, তোলপাড়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
ফ্রি সিগারেট বিতরণ, তোলপাড়

শীতার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিট অব জুলাইয়ের উদ্যোগে আয়োজিত ‘কুয়াশার গান’ সংগীতানুষ্ঠানে স্মোকিং জোনে বিনা মূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

গত ১৫ জানুয়ারি দাতব্য এই কনসার্টের ঘোষণা দেওয়া হয় এবং ১৭ জানুয়ারি বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়। কনসার্ট চলাকালে ফ্রি সিগারেট বিতরণের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনা করেন। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কর্মকাণ্ডকে অনৈতিক ও আইনবিরোধী বলে উল্লেখ করেন।

ঘটনার পর ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, স্পন্সরের সঙ্গে যোগাযোগ ও শর্ত নির্ধারণে তিনি যুক্ত ছিলেন না এবং স্মোকিং জোনে সিগারেট বিতরণের বিষয়টি তার অজানা ছিল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন।