শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। ফলে বিদ্যমান কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠায়। আদেশে বলা হয়, নির্বাচন ও প্রশাসনিক ব্যস্ততার কারণে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় প্রশাসনিক শূন্যতা এড়াতেই মেয়াদ বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধিত মেয়াদের মধ্যেই পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের নিয়মিত প্রক্রিয়া শুরু করা হবে। শিক্ষা বোর্ডগুলোকে আদেশটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।