/ জাতীয়
তিন মাসে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
25 জুলাই07 2026, 12:11 দুপুর
দেশে মাত্র তিন মাসের ব্যবধানে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে—এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি। চলতি বছরের মার্চ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে।
অন্যদিকে, ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন গ্রাহকের সংখ্যা চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ১৫ জনে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২২ জন। তবে ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা কমে ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে আবার ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

মন্তব্য করুন