গ্রাহকদের আস্থা ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা জোরদারে ইসলামী ব্যাংক পল্লবী শাখার গ্রাহক সমাবেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

গ্রাহকসেবার মানোন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পল্লবী শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ কামরুল বারী ইমামী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান আল-মামুন এবং কুরআন অ্যান্ড সুন্নাহ রিসার্চ সেন্টার, ঢাকার চেয়ারম্যান মাওলানা ফখরুদ্দীন আহমেদ। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী শাখার প্রধান হাসান মোরশেদ। এ সময় ব্যাংকের বিভিন্ন গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁদের বক্তব্যে ব্যাংকের সেবার মান, গ্রাহকবান্ধব কার্যক্রম এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহকদের আস্থা, স্বচ্ছতা ও শরিয়াহসম্মত আর্থিক সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার পাশাপাশি গ্রাহকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার পরিধি আরও সম্প্রসারণে ব্যাংক কাজ করে যাবে। 


সমাবেশে গ্রাহকদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশা গুরুত্বসহকারে শোনা হয় এবং ব্যাংকের পক্ষ থেকে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।