জুলাই বিপ্লবে কওমী আলেমরা ছিলো নিঃস্বার্থ অগ্রপথিক: মোহাম্মদ সেলিম উদ্দিন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন সংকট ও গণআন্দোলনে কওমী আলেমরা কখনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার মোহে নয়, বরং দেশ, জাতি ও ইসলামের কল্যাণে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, ২৪শে জুলাইয়ের বিপ্লবে কওমী উলামা ও শিক্ষার্থীদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খতিব, বাইতুস সালাত জামে মসজিদ (মিরপুর-১০) মুফতি আলী হাসান উসামা,



বিশেষ অতিথি বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে কওমী আলেমদের অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তারা আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। 


আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর র্কম পরিশোধ সদস্য ও পল্লবী জোন পরিচালক জনাব নাসির উদ্দীন। 


বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবদুল হামিদ গওহরী, সাধারণ সম্পাদকনমাওলানা মুহাম্মদ তানবীরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী দক্ষিণের থানা আমীর ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী *মো. আশরাফুল আলম আরো উপস্থিত ছিলেন পল্লবী মধ্যে থানা আমীর রাইসুল ইসলাম পবন, পল্লবী উত্তর থানা আমীর মাও: সাইফুল কাদের, জুবায়ের আহমেদ রাজন ও ইঞ্জি: মো: মিজানুর রহমান। 


আলোচনা সভা শেষে ২৪শে জুলাইয়ের বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।