২ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ জাকির হোসেন
২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৫ নং বাদাঘাট ইউনিয়নের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ জাকির হোসেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মোঃ জাকির হোসেন বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি ২ নং ওয়ার্ডের সকল মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দ ও শান্তিতে ঈদ উদযাপন করুন।”
তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং তরুণদের সম্পৃক্ত করে একটি আধুনিক ও সুন্দর ওয়ার্ড গঠনে তিনি কাজ করতে আগ্রহী।
স্থানীয়দের মতে, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ২ নং ওয়ার্ড আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

মন্তব্য করুন