দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

গত ১ মে, শুক্রবার বিকাল ৪টায় খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক জরুরি ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক, নেটওয়ার্কিং বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে “বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন” গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে অবদান রাখা সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, এই সংগঠন ভবিষ্যতে বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম, যেমন—ক্যারিয়ার গাইডলাইন, বৃত্তি প্রদান, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে।


দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে একটি ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোঃ হারুন অর রশীদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জিএম মাসুদুল হক মাসুম, যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন শারমিন জেরিন, সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয় মোঃ আনিসুর রহমানকে এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন মোঃ আবুল বাশার। এছাড়াও কমিটিতে ৪৬ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি সকল প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।


উক্ত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম মাসুদুল হক মাসুম এবং সঞ্চালনা করেন মোঃ মাহফুজুর রহমান। 


সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্য

ক্ত করেন।