আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কামালের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। 

আরো যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে -
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম। যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন।উপসচিব মো. মাসুম আহমেদ।

সূত্র অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং।
বিদেশে অর্থপাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেন।
* চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগ।
* সাবেক ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ।
* সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ।

উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক।