/ রাজনীতি
দেশে ফিরছেন মির্জা আব্বাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
30 আগস্ট08 2026, 02:23 দুপুর
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
আজ রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ১১ মার্চ মস্তিষ্কে জটিলতার কারণে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি সুস্থ হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন।

মন্তব্য করুন