নেপালে ভয়াবহ হিমবাহ ধসে মৃত্যু ৬০০ ছাড়াল, নিখোঁজ দুই হাজারেরও বেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ :

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে শনিবার (২৯ আগস্ট) পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

নেপালে ৬১৬ জনের পাশাপাশি তিব্বত অংশেও অন্তত সাতজনের মৃত্যু নিশ্চিত করেছে চীন, যার ফলে এই দুর্যোগে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৩ জনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর এটিই নেপালে ঘটা সবচেয়ে বড় এবং প্রাণঘাতী বিপর্যয়।

পাহাড়ের ওপর বিশাল একটি হিমবাহ ধসে পাথর ও বরফের মিশ্রণে ভয়াবহ কাদা-পানির তোড় সৃষ্টি হওয়ায় এই বিপুল ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাহাড়ি নদীর পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় বহু ঘরবাড়ি ও সড়ক ধ্বংস হয়ে গেছে। 

বর্তমানে দুর্যোগ কবলিত এলাকায় নিখোঁজ ও আটকা পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ও সেনাসদস্যদের মাধ্যমে বড় আকারের উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।