/ সারাদেশ
মাদকাসক্তি সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
30 জুন06 2026, 08:39 রাত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে *মেয়র প্রার্থী জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, *বাঁচাতে দেশ ও বাঁচাতে জীবন, রুখতে হবে মাদক আগ্রাসন।* বর্তমানে মাদক এক ধরনের মারাত্মক সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দু:স্বপ্নের কারণ হয়ে দাড়িয়েছে। মনে রাখতে হবে, যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারেনা। একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে শুধু একটা পরিবার নয় বরং সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন ভুলন্ঠিত হয়। মাদক নির্মূল ও মাদকাসক্ত ব্যক্তিকে সঠিক লাইনে ফিরিয়ে আনতে প্রয়োজন জনসচেতনতা ও টিমস্পিরিট।
মাদকাসক্তি লোকানোর বিষয় নয় এটা প্রতিরোধ ও নিরাময়যোগ্য।
আজ সকালে রাজধানীর উত্তরখান পূর্ব থানার মাজার চৌরাস্তার জামান টাওয়ারের সামনে মাদক বিরোধী বিশাল এক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জননেতা জনাব সেলিম উদ্দিন আরো বলেন মাদকাসক্ত ব্যক্তিকে সঠিক লাইনে ফিরিয়ে আনতে শুধু বক্তব্য বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে তাদেরকে চিকিৎসা করাতে হবে। তিনি বলেন আমাদেরকে সুযোগ দিলে ১ মাসের মধ্যে প্লে থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন একটি বইয়ের ব্যবস্থা করবো ছাত্ররা মাধকের দিকে ফিরেও তাকাবেনা, ইনশাআল্লাহ। আমরা আশা করবো সরকার পাঠ্যসূচিতে এমন একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উত্তরখান পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর ও ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি জনাব রফিকুল ইসলামের সঞ্চালনায় ক্যাম্পেইনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, IIFSO সেক্রেটারি জেনারেল ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি যুবনেতা ড: মোস্তফা ফয়সাল পারভেজ, থানা সেক্রেটারি মো: সামছুল কবির বাহার, থানা নায়েবে আমীর মো: তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য, থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ড এবং যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন শেষে কাউন্সিলর প্রার্থী জনাব মো: ইসরাইল হোসেনের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বসাধারণের মাঝে মাদক বিরোধী প্রচারপত্র ও লিফলেট বিতরন করা হয়।

মন্তব্য করুন